১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০০ বস্তা চিনি বোঝাই কাভার্ড ভ্যান সহ দুইজন আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ বস্তা ভারতীয় চিনি বোঝাই কাভার্ড ভ্যান সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।  ১৮ ই জুন রবিবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক( এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট তামাবিল মহাসড়কের উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব লক্ষিপ্রসাদ সাকিনস্হ ফয়েজ আহমেদের রেষ্টুরেন্টের সামনে থেকে ১০০ বস্তা ভারতীয় চিনি ভর্তি গাড়ী ও গাড়ীতে থাকা ফারুখ হোসেন (৩২) ও মো রুবেল মিয়া(২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ফারুখ হোসেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদারের ও রুবেল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীরঘোষপাড়া গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।

এদিকে ১০০ বস্তা চিনি বোঝাই কাভার্ড ভ্যান সহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি জানান জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকসহ চোরাচালান রোধে এবং আসামি গ্রেফতার সহ সর্বাধিক গুরুত্বারোপ করে আজকের অভিযান পরিচালিত হয়েছে এবং আসন্ন ঈদূল আযহা কে সামনে রেখে জৈন্তাপুর মডেল থানার পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে। আটককৃত চিনিসহ ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page