পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির জীবন, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে বিচার বিভাগীয় হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন দেশটির বিরোধী নেতারা। গত সোমবার (২৩ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তারা। চিঠিতে ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের বিষয়ে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের দেয়া আগের আদেশটি পুরোপুরি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বর্তমানে ইমরান ও বুশরা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে তোশাখানা-২ মামলাসহ বিভিন্ন অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান, যেখানে ২০২৫ সালের ২০ ডিসেম্বর তাদের ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়। ওই মামলায় সৌদি যুবরাজের উপহার দেয়া বুলগারি গয়নার সেট অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান। এছাড়া তার বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলা ও ২০২৩ সালের ৯ মে বিক্ষোভের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায়ও তিনি সাজা ভোগ করছেন। সেখানে চিকিৎসা পরীক্ষার পর আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন পাকিস্তানের (টিটিএপি) এক্স অ্যাকাউন্টের তথ্যানুযায়ী, জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই এবং আল্লামা রাজা নাসির আব্বাস এই চিঠি লিখেছেন। তাদের দাবি, রাষ্ট্রীয় হেফাজতে ইমরান খানের জীবন বর্তমানে চরম হুমকির মুখে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তার সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের আগের নির্দেশনা গত তিন মাস ধরে উপেক্ষা করা হচ্ছে, যার ফলে তার জীবনের ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। বিরোধী নেতারা যুক্তি দিয়েছেন যে, নির্বাহী বিভাগ যখন সংবিধান ও আদালতের নির্দেশ অমান্য করে, তখন নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় হস্তক্ষেপ করা আদালতের সাংবিধানিক দায়িত্ব। এতে তার জীবনের ঝুঁকি কমার পরিবর্তে আরও বেড়েছে।
এর আগে ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট আদিয়ালা কারাগার থেকে ইমরানকে বিশেষায়িত চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেয়া হয় এবং সংক্ষিপ্ত মেডিকেল পরীক্ষা শেষে আবারও কারাগারে ফেরত পাঠানো হয়। আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর না করায় পিটিআই তখন আদালত অবমাননার আবেদনও করেছিল। এছাড়া কারাগারে ইমরান ও বুশরার সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করে দেয়া এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, বিষয়টি বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরীণ গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। গত ১৯ নভেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খানের মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তুর্ক বলেন, তিনি ইমরান খানের মুক্তি চান এবং দেশটিতে রাজনৈতিক উত্তেজনা প্রশমনের তাগিদ দিচ্ছেন। বিরোধী নেতারা চিঠিতে আরও উল্লেখ করেন, বিশ্বের শীর্ষ মানবাধিকার কর্মকর্তার এই আহ্বান পাকিস্তানের আন্তর্জাতিক অঙ্গীকারের বিষয়টি পুনরায় সামনে নিয়ে এসেছে। নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদের সদস্যরাষ্ট্র হিসেবে পাকিস্তান সরকার নিজ দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনে বাধ্যবাধকতা রয়েছে। ইমরানের মুক্তি চেয়েছে জাতিসংঘ চিঠিতে বলা হয়েছে, বিষয়টি এখন আর পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ নেই। এসব কোনো বিদেশি চাপ নয়; বরং পাকিস্তান নিজেই যেসব আন্তর্জাতিক অঙ্গীকার করেছে, সেগুলো সরকারের মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।
সূত্র: মানবজমিন





মন্তব্য