২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।

শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা কখনোই মেধা ও সৃজনশীলতা বিকাশের পথে চূড়ান্ত বাধা হতে পারে না। সঠিক পরিচর্যা, উপযুক্ত প্রশিক্ষণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। তাই তাদের পরিবার বা সমাজের বোঝা না ভেবে সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।বক্তব্যে জেলা প্রশাসক বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনসংগ্রামের উদাহরণ টেনে বলেন, তীব্র শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও স্টিফেন হকিং বিজ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখেছেন এবং তাঁর রচিত ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। একইভাবে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অন্য কোনো ক্ষেত্রে অসাধারণ মেধা থাকতে পারে। সেই সুপ্ত সম্ভাবনা খুঁজে বের করা জরুরি।ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ধরনের আয়োজন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এর মধ্য দিয়ে শিশুদের শারীরিক সক্ষমতা ও কোন খেলায় কার পারদর্শিতা রয়েছে, তা যাচাই করা সম্ভব হয়। আগ্রহ ও দক্ষতা অনুযায়ী তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা গেলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করার সুযোগ তৈরি হবে।বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকদের ভূমিকার ওপর জোর দিয়ে ডিসি বলেন, এসব শিশুকে লালন-পালন করতে গিয়ে পরিবারগুলোকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তবে কেবল দৈনন্দিন চাহিদা পূরণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর আগ্রহের জায়গাটি চিহ্নিত করতে হবে।তিনি আরও বলেন, ‘সবাইকেই যে চিকিৎসক, প্রকৌশলী কিংবা প্রশাসনিক কর্মকর্তা হতে হবে, এমন কোনো কথা নেই। যে যেই বিষয়ে পারদর্শী, তাকে সেই পথেই সর্বোচ্চ উৎসাহ দিতে হবে। খেলাধুলা বা সৃজনশীল কাজের মাধ্যমেও বিশ্বদরবারে দেশের মর্যাদা বৃদ্ধি করা সম্ভব। আমাদের প্রতিটি সন্তানই সমান গুরুত্বপূর্ণ এবং তাদের নিয়েই আমরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page