২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা

  

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই সফরকারীরা আধিপত্য বিস্তার করে খেলে। মাত্র ৫ মিনিটের মাথায় তাজন বুকানানের জোরালো শটে বার্সা পিছিয়ে পড়ে। এর দুই মিনিট পরই তানি ওলুওয়াসেই গোল করলে বার্সেলোনা দ্রুত ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। ১৯৮১ সালের পর এই প্রথম লিগ ম্যাচে শুরুর ৭ মিনিটের মধ্যে দুই গোল হজম করার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলো কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। এই আত্মঘাতী গোলেই ৩-২ ব্যবধানের লিড পায় বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারী ভিয়ারিয়াল।

দুই গোলে পিছিয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা চালায়। ২৩তম মিনিটে পেনাল্টি পেলেও তরুণ তারকা লামিন ইয়ামাল সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন; তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই। তবে দ্বিতীয়ার্ধে বার্সেলোনা এক অন্য চেহারায় ধরা দেয়। ৫৭তম মিনিটে পেদ্রির ক্রস থেকে হেড করে জেরার্ড মার্টিন দলের হয়ে প্রথম গোলটি করেন।

ব্যবধান কমানোর পর বার্সা আক্রমণের তোপ আরও বাড়িয়ে দেয়। ৬১তম মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো পাস থেকে ফেরমিন লোপেজ বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরান। এর ৬ মিনিট পরেই আসে জয়ের মুহূর্ত। এরিক গার্সিয়ার একটি ক্রস ঠেকাতে গিয়ে ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এই আত্মঘাতী গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। খেলার শেষ সময়ে নাভারো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সফরকারীরা দশ জনের দলে পরিণত হয়।

এই জয় লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান আরও শক্ত করল। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকল। বার্সার এমন নাটকীয় জয় ফুটবলপ্রেমীদের উপহার দিল এক দারুণ রোমাঞ্চকর লড়াইয়ের মুহূর্ত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page