সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি তিনজন, সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজন রয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন, আমান উল্লাহ (৪২), মো. আজিজুর রহমান (৪৯) ও মোহাম্মদ ওসমান (২৮)। তাদের মধ্যে আজিজুর রহমান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক এবং মোহাম্মদ ওসমান কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে পরিচিত।এদিকে, সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন নুরুল হাকিম ও আব্দুস সালাম। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ওমর ফারুক, মো. ইলিয়াছ ও দিদার আলমকে গ্রেপ্তার করা হয়েছে।উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





মন্তব্য