৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন শিবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস পালিত। মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সাতকানিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মিনু প্রভা ভৌমিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদেব কুমার রায়।অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ অডিট ফি, সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী সমিতি হিসেবে চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এবং থার্টি টিচার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে পুরস্কৃত করা হয়।আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page