আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মিনু প্রভা ভৌমিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদেব কুমার রায়।অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ অডিট ফি, সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী সমিতি হিসেবে চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এবং থার্টি টিচার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে পুরস্কৃত করা হয়।আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।