মোঃ রিফাত আলী জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের ঢাকাইপট্টি পাইলিং রোডে চুরি করতে এসে বিপাকে পড়েছেন এক ব্যক্তি। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা না করে আশ্রয় নেন একটি নারিকেল গাছে। এরপর দীর্ঘ সময় ধরে গাছের ওপরই অবস্থান করেন তিনি।স্থানীয়রা বারবার তাকে গাছ থেকে নেমে আসার অনুরোধ জানালেও তিনি নিচে নামতে রাজি হননি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে।এদিকে চুরির অভিযোগে এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে।





মন্তব্য