২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

পটুয়াখালী পৌরসভার বকেয়া ৬ কোটি টাকা পরিশোধ করলেন মেয়র ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের ৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করলেন পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ। বকেয়া বাবদ ছয় কোটি ৬০ হাজার টাকা বেতন-বোনাস পরিশোধ করা হয়। এতে খুশি পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ জুন) মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।পটুয়াখালী পৌরসভা সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করলেও নিয়মিত বেতন-ভাতা পেতেন না। এতে অনেক কষ্টে দিনযাপন করতে থাকেন তারা। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। প্রতি মাসে নির্ধারিত সময় বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি আগের বকেয়া পরিশোধেরও উদ্যোগ নেন তিনি। বিগত সময় পৌরসভার যেসব কর্মচারীরা অবসরে গেছেন কিন্তু গ্র্যাচ্যুইটি পাননি তাদের টাকা পরিশোধেরও উদ্যোগ নেওয়া হয়।পটুয়াখালী পৌরসভার হিসাররক্ষক মো. কামরুজ্জামান বলেন, ‘বর্তমান মেয়র ধাপে ধাপে ৯ মাসের বকেয়া বেতন পরিশোধ করে দেশে নজির সৃষ্টি করলেন। দেশে মনে হয় আর কোনো পৌরসভা নেই যাদের শতভাগ বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে এবং নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে।পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ‘বিগত পরিষদের বকেয় পরিশোধ করে বর্তমান মেয়র দৃষ্টান্ত স্থাপন করলেন। আমার চাকরিজীবনে অনেক পৌরসভায় দায়িত্ব পালন করলেও এমন ঘটনা দেখিনি।এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমি যখন দায়িত্ব নিই তখন কর্মকর্ত-কর্মচারীদের ৯ মাসের বেতন-ভাতা এবং অবসরে যাওয়া কর্মচারীদের গ্রাচ্যুইটি বকেয়া ছিল। আমি চেষ্টা করেছি কীভাবে এসব বকেয়া বেতন-ভাতা, গ্র্যাচ্যুইটি পরিশোধ করে কর্মকর্তা-কর্মচারীদের মুখে একটু হাসি ফোটানো যায়। কেননা পৌরসভার স্টাফদের পরিবার ভালো থাকলে তাদের মন-মানসিকতা ভালো থাকবে। পৌরবাসীকে তারা আন্তরিকভাবে সেবা দিতে পারবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page