ফারুকুর রহমান বিনজু :পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন(বকুল)। শনিবার(৩রা অক্টোবর) তিনি দুপুর ১২টায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম ১২ আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম ও স্বাস্থ্য বিভাগের ডিজি সহ সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন, এ সময় তিনি হাসপাতালের রান্না করা খাবার, বাথরুম,সুরক্ষিত ঔষধ,সহ বিভিন্ন সেবা দপ্তর গুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি হাসপাতালে শয্যা সংকটের কারনে অসংখ্য রোগী ফ্লোরে শুয়ে চিকিৎসা সেবা নিতে দেখে বিস্ময় প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দ্রুত এ হাসপাতাল ১৫০ শয্যায় পরিণত করা হবে। তবে যত দ্রুত সম্ভব কিছু শয্যার ব্যবস্থা করার আশ্বাস দেন। তিনি দক্ষিণ চট্রগ্রামের সাবেক মহকুমা সদর হিসেবে পটিয়া হাসপাতালে নিজস্ব প্রায় ৭ লাখ সহ পাশের আরো ৪ উপজেলার রোগীর চাপ নিতে হিমশিম খাচ্ছে স্বচক্ষে উপলব্ধি করেন। প্রতিদিন এখনে ১২০ থেকে ১৫০ রোগী ভর্তি ও প্রায় ১০০০ এর উপরে আউটডোরে রোগীরা চিকিৎসা সেবা নিয়ে থাকে। মন্ত্রী সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।১৫দিনে ১৫১শয্যার ঠেন্ডার,ডায়ালাসিসর সেবা প্রদান,চিকিৎসা সেবা বাড়াতে ৪জন চিকিৎসক,৫জন মেডিকেল অফিসার,৪জন নার্স,১জন মিডওয়াফ,১জন ল্যাব টেকনিশিয়ান,১জন রেডিও থেরাফী,১জন বাবুচি,১জন পরিচ্ছন্নকর্মী নতুন নিয়োগ দেয়া হবে।এ ছাড়া প্রসুতি মায়ের জন্য ২০শয্যা,নবজাতকের জন্য ২০শয্যা,ডায়ালাসিসর জন্য ১০শয্যায় উন্নতি করা হবে। মন্ত্রীর নির্দেশনায় বেরিক ভ্যকসিন৫০টি,বেরিক আইজি৫০টি,ডায়ারিয়া স্যালাইন১৫০,আন্টিভেনম ভ্যাকসিম২০টি হাসপাতালে প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি এ হাসপাতাল পরিদর্শনে এসেছেন। স্থানীয় এমপি এনামুল হক বলেন, পটিয়া মহকুমা সদর ছিল, ফলে এর সব অবকাঠামো সেই ভাবে গড়ে উঠেছে। এর কারণে ৫ উপজেলার রোগীরা এখানে চিকিৎসা নেয়। এজন্য তিনি লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।এ সময় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি
সিভিল সার্জন ডাঃ সাজেদুর রহমান
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।





মন্তব্য