৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় আলোকিত জীবন গড়ি শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি ৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কোন পথে হাঁটছে বাংলাদেশ?
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শান্তি নিবিড় পাঠাগার’এর প্রতিষ্ঠাতা পেলেন মর্যাদাপূর্ণ এই সম্মাননা।

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। শিক্ষা বিস্তার, জ্ঞানচর্চার প্রসার, সুবিধাবঞ্চিত মানুষের সেবা এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও ‘শান্তি নিবিড় পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা মো. নাহিদ উজ্জামান।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন’ (SAUO)-এর পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট, স্বর্ণপদক এবং ১ লাখ টাকা সমমূল্যের একটি স্বর্ণের চেইন তুলে দেওয়া হয়।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া গুণীজনদের উৎসাহিত করার লক্ষ্যেই এই সম্মাননার আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।

মো. নাহিদ উজ্জামান দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বহুমুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। ‘শান্তি নিবিড় পাঠাগার’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়া এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছেন। এর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা প্রদান, নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এই অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে মো. নাহিদ উজ্জামান বলেন,যেকোনো স্বীকৃতি কাজের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দেয়। মাদার তেরেসা স্বর্ণপদক কেবল আমার একার অর্জন নয়, বরং এটি শান্তি নিবিড় পাঠাগারের সাথে জড়িত সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগী বন্ধুদের নিরলস পরিশ্রমের ফসল। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে সমাজ ও মানুষের কল্যাণে আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মো. নাহিদ উজ্জামানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অর্জন শিবগঞ্জ উপজেলাসহ পুরো অঞ্চলের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন শুভানুধ্যায়ীরা। এই সম্মাননা তাঁর ভবিষ্যৎ সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে আরও বেশি গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়
আলোকিত জীবন গড়ি
শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের
দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি
৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম

You cannot copy content of this page