১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

​কুমিল্লার দেবিদ্বারে আকলিমা আক্তার নামে এক নারীর বসতবাড়িতে নির্মাণাধীন ভবনের কাজে বাধা প্রদান, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিনা আক্তার ও তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুরের বলিমন্দের বাড়িতে।​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধবা আকলিমা আক্তার তাঁর স্বামীর বসতবাড়িতে উঁচু ভবন নির্মাণ করছেন। কিন্তু প্রতিবেশী অভিযুক্ত শাহিনা আক্তার ও তাঁর স্বামী জোরপূর্বক ভবনের ভেতর টিন দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা, চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা প্রদান করেছেন। ​ভুক্তভোগী আকলিমা বেগম জানান, তাঁর স্বামী নেই এবং দেবররা প্রবাসে থাকেন। তাঁদের অর্জিত অর্থ দিয়ে তিনি স্বামী ও দেবরদের বাড়িতে দালান নির্মাণ করছেন। শুরুতে নির্মাণকাজে কোনো বাধা বা আপত্তি ছিল না প্রতিবেশী শাহিনার। কিন্তু গত কয়েকমাস ধরে নির্মাণকাজে বাধা দিয়ে তিনি দাবি করছেন যে সেখানে তাঁর নিজের জমিও রয়েছে। সীমানা জটিলতার দাবি তুলে জোরপূর্বক নির্মাণের সিমেন্ট, ইট ও রড লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও তোলেন তিনি। ​তিনি আরও জানান, নির্মাণকাজে বাধা দেওয়ায় তিনি থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তের পর তাঁকে নির্মাণকাজে কোনো বাধা নেই বলে জানায়। এরপর স্থানীয়দের মাধ্যমে একাধিক সালিশ হয়। সালিশে আমিন দ্বারা সীমানা নির্ধারণের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তবে সামাজিক সালিশ অমান্য করে অভিযুক্ত শাহিনা আদালতে মামলা করেন। আদালত মামলা খারিজ করে নির্মাণকাজে কোনো বাধা নেই মর্মে অনুমতি প্রদান করেন। তবুও অভিযুক্তরা তাঁর বাড়ির নির্মাণকাজে বাধা দিচ্ছেন এবং নির্মাণের সিমেন্ট ও ইট লুটপাট করছেন। গত দুই দিন আগে জোরপূর্বক টিন দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা করা হয় বলেও জানান তিনি। তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বাড়িতে পুরুষশূন্য হওয়ায় নিরুপায় হয়ে জোর জবরদখলে তিনি কোনো বাধা দিতে পারছেন না বলে অভিযোগ করেন। ​এ বিষয়ে অভিযুক্ত শাহিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন এবং ফের আদালতে মামলা করার কথা জানান। ​এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রশাসনিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page