এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শনিবার দুপুরে হুমায়ুন কবিরের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মধ্যাহ্নভোজ শেষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরকে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকেও অবগত হন প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য