মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
আসন্ন ৩ নম্বর কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমানের সঙ্গে গ্রামবাসীর নির্বাচন প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোদালিয়া ঈদগাহ ময়দানে কোদালিয়া ও মাঠবালিয়া গ্রামবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদ মাতুব্বর।সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুর রহমান ছাড়াও স্থানীয় মুরুব্বি নজরুল মাতুব্বর, মো. ফুরকান মিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম, মো. জালাল ভূইঞা, তোরাপ মোল্লা, ইউপি সদস্য ওহিদ মেম্বার, যুবনেতা সুমন হোসেন সোহাগ, দেলোয়ার মাতুব্বর, সাগর মাতুব্বর, মহাসিন মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সভায় অংশ নেন।মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুর রহমান বলেন, “আসুন, সবাই মিলে গড়ে তুলি আধুনিক কোদালিয়া শহীদনগর ইউনিয়ন।”তিনি আধুনিক কোদালিয়া শহীদনগর ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, নারী ও যুব উন্নয়ন, সমাজকল্যাণ ও মানবিক সহায়তা এবং ডিজিটাল সেবা ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। চেয়ারম্যান নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


মন্তব্য