২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।নিহত শিশুটির নাম তানভির আহমদ (৮)। সে গৌরারং গ্রামের মোঃ দিলোয়ার হোসেন ও নিলুফা বেগমের সন্তান।বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে আলীর দোকানের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূএে জানা যায়, এই শিশু শিক্ষার্থী তানভির রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হন।ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে অটোরিকশার চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তানভিরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে সদর মডেল থানার এস আই আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান উপস্থিত এলাকাবাসীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page