১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় সরকারি আইন অমান্য করে রোগীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর সদর কোম্পানি ও সিপিসি কোম্পানির একটি যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুজন পলান (পিতা: মো. সেলিম), মো. সানি (পিতা: সূর্য), বাবু দাশ (পিতা: লেবু দাশ), আহমেদ আলী (পিতা: মৃত হাবিবুর রহমান), সিমা (পিতা: রমজান আলী), তৌহিদা তানজিম (পিতা: ফয়সাল চৌধুরী) এবং মোছা. রিনা পারভিন (পিতা: নজিরউদ্দিন)।অভিযানের বিষয়ে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি নিরসনে এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন, ভেজাল পণ্য প্রতিরোধ, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে। জনস্বার্থে হাসপাতাল এলাকার পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page