২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন কর্তৃক সন্ত্রাসী কার্যাকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরেরননেতাকর্মীরা অংশ নেন।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গূর আলম জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত,সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা।এসময় বক্তবারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে রেখে ভারতে পলায়ন করেছে। সেখান থেকে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও পোড়াও করছে। গুপ্ত একটি সংগঠন তাদের সাথে আতাত করছে বলে অভিযোগ করছেন বক্তারা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সব সময় সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page