১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সচেতন অভিভাবকদের আহ্বান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি (ম্যানেজিং কমিটি/গর্ভনিং বডি) গঠনে দলীয় প্রভাব ও দলীয় লোকজনকে সম্পৃক্ত করার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার ব্যস্ততম কেরানিহাট এলাকায় ‘সচেতন অভিভাবক ও নাগরিক সমাজ, সাতকানিয়া উপজেলা’-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ক্ষেত্র বা অশুভ প্রভাব বিস্তারের জায়গা হতে পারে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটিতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে যোগ্য, সৎ ও শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি। দলীয় বিবেচনায় কমিটি গঠন করা হলে তা শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বিভাজন, বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তির দলীয় পরিচয়ের পরিবর্তে তাঁর যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষার প্রতি দায়িত্ববোধ এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণের জোরালো আহ্বান জানান তারা।

সাতকানিয়া উপজেলা সচেতন অভিভাবক সমাজের আহ্বায়ক অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল হক, বিশিষ্ট নাগরিক আজিজুর রহমান, মুজিবুর রহমান, ওসমান গণী প্রমুখ।

মানববন্ধন শেষে বক্তারা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে সব ধরনের দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা, যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থে তাঁদের এই ন্যায্য দাবি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি আকারে পৌঁছে দেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ

You cannot copy content of this page