১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত নয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার বাসিন্দা আশা খাতুন (৩৫)। ১৪ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির কয়েকদিন আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু শকড সিন্ড্রোমে তার মৃত্যু হয় বলে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম জানান।এর আগে ৮ সেপ্টেম্বর পাবনার বেড়ার ইমরুল কায়েস হৃদয় (২৬) এবং নাটোরের বনপাড়ার শিক্ষার্থী জিত সরকার (২২) মারা যান। হৃদয় ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভর্তি হয়ে ওই রাতেই মারা যান। জিত সরকার একই দিন ভর্তি হয়ে পরদিন সকালে মারা যান। ১৩ সেপ্টেম্বর ভর্তি হওয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ব্যবসায়ী হৃদয় (২৪) মারা যান ১৪ সেপ্টেম্বর ভোরে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রামেকে ডেঙ্গু রোগী ছিলেন ৬৫ জন। এরপর ধারাবাহিকভাবে বেড়ে ১২ সেপ্টেম্বর ৭৫, ১৩ সেপ্টেম্বর ৮০, ১৪ সেপ্টেম্বর ৮৪, ১৫ সেপ্টেম্বর ৯৬ এবং বুধবার দুপুরে ১০৬ জনে দাঁড়িয়েছে।গত ৭ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে ভর্তি হয়েছেন ১৭৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন। বর্তমানে ১০৬ জন চিকিৎসাধীন। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ৭ সেপ্টেম্বর থেকে হাসপাতালে পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে তিনজন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে একজন নারী মারা গেছেন।রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা এলাকায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় একটি অংশ এই দুই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মৃত চারজনের মধ্যেও তিনজন চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার।স্থানীয় ট্যুর খুঁজুন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভাগের বিভিন্ন জেলায় সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম।
ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ
মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার।
স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ
সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক

You cannot copy content of this page