১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃসোহেল রানা রাজশাহী

রাজশাহীর বাঘায় ১২৫ বোতল অবৈধ ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় তাঁদের কাছ থেকে ২ টি মোটরসাইকেল ও নগদ ১,৭০০ টাকা জব্দ করা হয়।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে র‍্যাব-৫, রাজশাহীর সিবিএসসি দল।গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামের মৃত আকমেল মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী উপজেলার নূরমহল কলেজরোড এলাকার মৃত মারেজ উদ্দিনের ছেলে মোঃ মোশাররফ (৫৫) এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আজিজুল হক (৬৮)।র‍্যাব জানায়, কড়িবাড়ি গ্রামের রেজাউল করিমের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে লুকানো ৭৫ বোতল এবং বস্তার ভেতর বিশেষভাবে সংরক্ষিত ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page