- নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।র্যাব-৭ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাউজান থানাধীন ০৭ নম্বর রাউজান ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজারের জনৈক কালু মিয়ার খড়ের গাদার পাশে একটি পরিত্যক্ত অস্ত্র পড়ে রয়েছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক রাত ২:১৫ টায় র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি শুটার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ammunition সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


মন্তব্য