১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মাইক্রোবাসচালক ৪০ বছর বয়সী মুন্না, ১৭ বছর বয়সী মিপতা এবং পাঁচ বছর বয়সী শিশু ফেরদৌস আলম। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে কয়েকজন আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান আকস্মিক ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগামী মাইক্রোবাসটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত অন্তত সাতজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page