মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে বাড়ি থেকে তাড়া করে মা ও ছেলেকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত মা ও ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—দাদপুর গ্রামের পাচু শেখের স্ত্রী জবেদা বেগম (৬০) এবং তার ছেলে শাহিন শেখ (৩২)।অভিযোগ সূত্রে জানা যায়, জবেদা বেগমকে মারধর করেন বাবর আলী শেখ। এ সময় সালাম শেখ তাকে মারধরের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে।অপরদিকে, শাহিন শেখকে মারধর করেন সিদ্দিক শেখ। তাকেও মারধরের নির্দেশ দেন সালাম শেখ বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় শাহিন শেখকে মারধরের পাশাপাশি তাড়া করা হলে তিনি প্রাণভয়ে গ্রামের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিন শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।অভিযোগ রয়েছে, সালাম শেখ ও বাবর আলী শেখ মারধর এবং তাড়া করার বিষয়টি স্বীকার করেছেন।ঘটনার পর আহত জবেদা বেগম ও তার ছেলে শাহিন শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নগরকান্দা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। জবেদা নামে এক মহিলাকে মারধর করা হয়েছে। তাকে চিকিৎসা করানোর কথাও বলে দিয়েছি।”ঘটনার বিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টি মীমাংসার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।


মন্তব্য