৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ বকশিগঞ্জে কামালপুর ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এবং পাবনার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই নুর মোহাম্মদ, এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এএসআই শাহানুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।পুলিশ জানায়, সিআর মামলা নং-৫৬/২৪ (ফরিদপুর)-এর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি শামসুল প্রামাণিক, পিতা—মো. ইন্তাজ প্রামাণিক, সাং—মাদারজানীকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া সামারী ট্রায়ালের জন্য মাদক সেবনের অভিযোগে ১/শাহিন (৩৮), পিতা—আনজাদ প্রাং, সাং—খলিশাদহ; ২/মো. রুবেল হোসেন (৩৫) এবং ৩/মো. রুহুল আমীন (২৯), উভয়ের পিতা—মো. আলী আসগর, সাং—দিঘুলিয়া—এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।অপরদিকে, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামি১/ রাজু আহমেদ, পিতা—মো. রেজাউল; ২/মো. শফিকুল ইসলাম, পিতা—হাফিজুল ইসলাম, উভয় সাং—চিথুলিয়া এবং৩/ মো. শরীফ হোসেন, পিতা—শাহজাহান, সাং—বেড়হাউলিয়া, থানা—ফরিদপুর, জেলা পাবনাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাতজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ফরিদপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page