এনামুল হক ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এবং পাবনার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই নুর মোহাম্মদ, এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এএসআই শাহানুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।পুলিশ জানায়, সিআর মামলা নং-৫৬/২৪ (ফরিদপুর)-এর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি শামসুল প্রামাণিক, পিতা—মো. ইন্তাজ প্রামাণিক, সাং—মাদারজানীকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া সামারী ট্রায়ালের জন্য মাদক সেবনের অভিযোগে ১/শাহিন (৩৮), পিতা—আনজাদ প্রাং, সাং—খলিশাদহ; ২/মো. রুবেল হোসেন (৩৫) এবং ৩/মো. রুহুল আমীন (২৯), উভয়ের পিতা—মো. আলী আসগর, সাং—দিঘুলিয়া—এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।অপরদিকে, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামি১/ রাজু আহমেদ, পিতা—মো. রেজাউল; ২/মো. শফিকুল ইসলাম, পিতা—হাফিজুল ইসলাম, উভয় সাং—চিথুলিয়া এবং৩/ মো. শরীফ হোসেন, পিতা—শাহজাহান, সাং—বেড়হাউলিয়া, থানা—ফরিদপুর, জেলা পাবনাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাতজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ফরিদপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।