১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক,কক্সবাজার ব্যুরো প্রধান।। কক্সবাজারের ঈদগড় থেকে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করা একটি মাইক্রোবাস তিন বছর পর ঢাকার বনশ্রী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার । রোববার (৩০ আগস্ট) কক্সবাজারের কলাতলীতে পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার সাফিউল সারওয়ার। তিনি জানান, তিন বছর আগে ভাড়া করে ঈদগড় বাজারে নেওয়ার পর একটি সংঘবদ্ধ চক্র চালককে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসটি নিয়ে যায়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার বনশ্রী থেকে সেটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা যায়, বিগত ১৭ নভেম্বর ২০২৩ খ্রি. রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় ড্রাইভার ইছহাক’কে ভাড়ার প্রলোভনে তার চালিত মাইক্রোবাসটি (নং- চট্ট মেট্রো ১১-৩৬২১) নিয়ে ঈদগড় বাজারে যেতে বলা হলে ড্রাইভার যথারীতি গাড়ী নিয়ে সেখানে যায়। বর্ণিত এলাকায় পৌঁছানোর পর জনৈক কাশেম এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৩/৪ জন গাড়ীতে উঠে ড্রাইভারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ড্রাইভারকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে গাড়ীসহ ড্রাইভারকে জিম্মি করে রেখে তাকে অমানবিক নির্যাতন করে মর্মে ড্রাইভার জানায়। জিম্মি অবস্থা থেকে পালিয়ে এসে ড্রাইভার গাড়ীর মালিককে ঘটনার বিষয়ে অবহিত করলে গাড়ীর মালিক বিভিন্নভাবে ছিনতাইকৃত গাড়ী উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তিনি বিজ্ঞ আদালতে মামলা রুজু করেন। (মামলা নং- সিআর ৫১০/২৬ (রামু), তারিখ-১৫/০৭/২০২৬ খ্রি.)
উক্ত মামলার সূত্র ধরে পিবিআই তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের একপর্যায়ে অ্যাডিশনাল আইজিপি, পিবিআই মহোদয়ের নির্দেশনায়, পুলিশ সুপার পিবিআই কক্সবাজারের তত্ত্বাবধানে গোয়েন্দা সূত্র এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা গাড়ীটির অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। তবে অভিযান পরিচালনা করার পূর্বেই গাড়ীটির অবস্থান একাধিকবার পরিবর্তীত হয়। পরবর্তীতে পিবিআই, কক্সবাজারের এসআই (নিঃ) মোঃ জাহেদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আহমদ জোবায়ের ফয়সল সহ আভিযানিক দলটি গত ২৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ রাজধানীর রামপুরা থানা বনশ্রী এলাকার একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে উক্ত বাড়ীর গ্যারেজ থেকে গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িতদের সনাক্তপূর্বক দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page