২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দীর্ঘ ১৪ বছর অভিনয়ে নেই সাবরীন সাকা মিম, জানালেন বিরতির পেছনের গল্প দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় রদবদল শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: ফোন করে হুমকি দিলেন বিএনপি নেতা বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

দীর্ঘ ১৪ বছর অভিনয়ে নেই সাবরীন সাকা মিম, জানালেন বিরতির পেছনের গল্প

  

ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সাবরীন সাকা মিম। অনেক নাটকে তার সাবলীল অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। তবে দীর্ঘ ১৪ বছর ধরে তিনি শোবিজ অঙ্গন থেকে পুরোপুরি দূরে রয়েছেন। বর্তমানে তিনি অভিনয় থেকে সরে এসে নিজের পেশাগত জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার কারণ হিসেবে মিম জানান, পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল। বিয়ের আগে শ্বশুরবাড়ির সবাই তার অভিনয় পেশার কথা জানতেন। কিন্তু বিয়ের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তিনি বুঝতে পারেন, তার অভিনয় চালিয়ে যাওয়া পরিবারটি সহজভাবে নিচ্ছে না। এই টানাপোড়েন থেকেই তিনি অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

অভিনয় ছাড়লেও শেষ পর্যন্ত সেই সংসার টেকেনি। এ বিষয়ে মিম বলেন, ‘ধীরে ধীরে বুঝতে পারি, সংসার করা সম্ভব নয়। তবে এ নিয়ে আমি কাউকে দোষারোপ করতে চাই না, কাউকে অসম্মানও করব না। একপর্যায়ে বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

বিচ্ছেদের পরবর্তী সময় সম্পর্কে তিনি জানান, পরিবারের পূর্ণ সমর্থন তাকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। সেই কঠিন সময়ে মা-বাবাকে নিয়ে কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে পরিবারের সান্নিধ্যে সময় কাটিয়ে তিনি নিজেকে সামলে নিয়েছেন। বিয়ের পর কিছু সময় সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও পরবর্তীতে তা ছেড়ে দেন।

বর্তমানে মিম ‘অ্যাকশনএইড বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত হয়ে অবহেলিত শিশুদের নিয়ে কাজ করছেন। নিজের বর্তমান জীবন নিয়ে তিনি বলেন, ‘শিশুদের নিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি আমার বর্তমান চাকরিটা খুব উপভোগ করছি। মা, বাবা, ছোট বোন ও তার সন্তানকে নিয়ে এখন আমি বেশ ভালো আছি।’

দীর্ঘ বিরতির পরও ভক্তরা তাকে ভোলেননি। প্রায়ই তাকে প্রশ্ন শুনতে হয়, কেন তিনি অভিনয় থেকে দূরে এবং কবে ফিরবেন। মিম বলেন, ‘যেখানেই যাই, মানুষ এখনো জানতে চায় আমি কেন অভিনয় করছি না। পুরোনো নাটকের সূত্র ধরে এখনো দর্শক আমাকে মনে রেখেছেন, এটাই আমার বড় প্রাপ্তি।’

অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে মিম বলেন, ‘অভিনয় করব না, তা কখনো বলিনি। তবে আগের মতো আর নিয়মিত হওয়ার কোনো ইচ্ছা নেই। যদি মনের মতো কোনো গল্প পাই, তাহলে হয়তো অল্পস্বল্প কাজ করতে পারি।’ প্রতিবেদনে যোগ করা তথ্য: নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া কী বার্তা দেয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: শিশু বয়স থেকে দীর্ঘ সময় নিয়মিত পর্দায় দেখা গেছে অভিনয়শিল্পী সাবরীন সাকা মিমকে। প্রতিবেদনে যোগ করা তথ্য: অনেক নাটকে তার প্রাণবন্ত উপস্থিতি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল। প্রতিবেদনে যোগ করা তথ্য: যে কারণে আর কখনোই অভিনয়ে ফিরবেন না শান্তা ইসলাম।

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিবেদনে যোগ করা তথ্য: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছে: জাতিসংঘ।
  • প্রতিবেদনে যোগ করা তথ্য: মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স।
  • প্রতিবেদনে যোগ করা তথ্য: ‘তোমরা লেখবা, আর আমরা পিটাইমু’—সাংবাদিকদের উদ্দেশে শরীয়তপুর বিএনপি নেতা।
  • প্রতিবেদনে যোগ করা তথ্য: শর্তসাপেক্ষে চলবে সাভারে মাজারের ওরস: ইউএনও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বক্স অফিসে অপ্রতিরোধ্য ইমরান হাশমির ‘আওরাপন ২’, ২০০ কোটির পথে যাত্রা
শেকড় অটুট রেখে নতুন পথে আর্টসেল: বদলে যাওয়া সময়ের সাথে ব্যান্ডের সুর
দৃশ্যম ৪ নিয়ে বড় ঘোষণা: আবারও জর্জকুট্টির চরিত্রে ফিরছেন মোহনলাল
শাহরুখ-গৌরীর প্রথম কেনা ফ্ল্যাট পুনর্নির্মাণের নেপথ্যে আনন্দ পণ্ডিত
গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অর্জুন রামপাল
ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ছাত্ররাজনীতির অন্দরমহলের গল্প
ঢাকার ৪১৬ বছর পূর্তি: ঢাকাই সিনেমার ৫৮ গুণীজনকে সম্মাননা প্রদান
ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ জাহ্নবী কাপুর, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ

You cannot copy content of this page