২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার

  

রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘ডিটেকটিভ’ অবলম্বনে মেলবোর্নের ড্যানডেনং ড্রাম থিয়েটারে মঞ্চস্থ হলো বাংলা নাটক। স্থানীয় নাট্যদল অ্যাক্টোম্যানিয়ার এই দশম প্রযোজনাটি দেখতে থিয়েটার হলে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। মানুষের অতি কল্পনাপ্রবণতা, পেশাগত আচ্ছন্নতা এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্পটি মঞ্চে ফুটিয়ে তুলেছেন প্রবাসী শিল্পীরা।

নাটকটির নির্দেশনায় ছিলেন খাদিজা বীথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষার্থী ছায়ানটেরও প্রাক্তন ছাত্র। মেলবোর্নের সাংস্কৃতিক অঙ্গনে প্রায় দুই দশক ধরে সক্রিয় খাদিজা বীথি জানান, সমসাময়িক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের এই গল্পটি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রায় পাঁচ মাসের নিবিড় মহড়ার মাধ্যমে নাটকটি মঞ্চের জন্য প্রস্তুত করা হয়েছে। এতে ২৫ জন অভিনয়শিল্পী অভিনয় করেছেন এবং নেপথ্যে কাজ করেছেন আরও ৪৫ জন কলাকুশলী। মঞ্চসজ্জা, পোশাক, আবহসংগীত ও আলোক পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

২০১৯ সালে যাত্রা শুরু করা অ্যাক্টোম্যানিয়ার অন্যতম লক্ষ্য হলো প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত রাখা। দলের জ্যেষ্ঠ সদস্য তরুণ ভট্টাচার্য বলেন, ‘প্রবাসে নতুন প্রজন্মের কলাকুশলীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখাই আমাদের মূল উদ্দেশ্য। নতুনদের পরিচালনার সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা প্রতিভা বিকাশের পথ তৈরি করছি। অভিনয়ের মাধ্যমে মৈত্রী ও দক্ষতা বাড়ানোও আমাদের লক্ষ্য।’

এর আগে ২০২৪ সালে খাদিজা বীথির পরিচালনায় হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ মঞ্চস্থ করেছিল অ্যাক্টোম্যানিয়া। সেই প্রযোজনায় ‘দাদাজান’ চরিত্রে অভিনয় করা তরুণ ভট্টাচার্য জানান, ‘আজ রবিবার’-এর ধারাবাহিকতায় এবারের প্রযোজনাটিও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। প্রবাসে নাটক করার অভিজ্ঞতা নিয়ে পরিচালক খাদিজা বীথি বলেন, ‘মেলবোর্নে নাটক করার মানে এই নয় যে এক দিনেই সব শেষ। এর রেশ অনেক আগে থেকে শুরু হয়, পরেও থাকে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের দারুণ উৎসাহিত করেছে।’

প্রদর্শনী শেষে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। লেখক দিলরুবা শাহানা বলেন, ‘মেলবোর্নে অ্যাক্টোম্যানিয়ার ডিটেকটিভ দেখে আমি অভিভূত। প্রবাসী নতুনদের অভিনয় ছিল দুর্দান্ত। বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতি এভাবে প্রাণবন্ত দেখে খুব আনন্দ লাগছে।’ দীর্ঘদিনের মেলবোর্নপ্রবাসী অধ্যাপক লুৎফর রহমান খানও নাটকটির নির্মাণশৈলী, আবহসংগীত ও অভিনেতাদের পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘এত বছর পর মেলবোর্নে এমন নিখাদ বাংলা নাটক উপভোগ করা সত্যিই বড় পাওয়া।’

পাঁচ মাসের মহড়া, ২৫ অভিনয়শিল্পী ও ৪৫ নেপথ্য কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় মঞ্চে আসা এই নাটকটি প্রমাণ করেছে, দেশ থেকে হাজার কিলোমিটার দূরেও বাংলা নাটকের প্রতি প্রবাসীদের আগ্রহ ও ভালোবাসা বিন্দুমাত্র কমেনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page