১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কাঞ্চনায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) জোটপুকুরিয়া বাজারস্থ কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোসাইনের সঞ্চালনায় এবং উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন।দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ ও নগদ টাকা উপহার দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন,আজকে আমরা কাঞ্চনা ইউনিয়নের ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও তাদের ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো তুলে ধরেছি। মেধা আল্লাহর এক মহান নেয়ামত। এই মেধার সঠিক পরিচর্যা ও দেশপ্রেমের সাথে সংমিশ্রণ ঘটাতে পারলে তবেই দেশ ও জাতি উপকৃত হবে। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। আমাদের লক্ষ্য কেবল জিপিএ-৫ অর্জন নয়, বরং শিক্ষার্থীদের আদর্শবান, নৈতিকতাসম্পন্ন এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং আগামীতেও দেশ গঠনে মেধাবীদের মূল্যায়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই ফলাফল ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা আবু তাহের সফল শিক্ষার্থী ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

You cannot copy content of this page