৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন। আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোহরা সড়কের মিড আইল্যান্ডে ১০ লাখ গাছ রোপণ করা হবে বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে হতাহত-৩, গ্রেফতার-১০ নগরকান্দায় সালিশ দরবারে উপস্থিত থাকায় মারপিটের ঘটনায় মারপিট, বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত-১ সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় আলাদা ঘটনায় দুজনের মৃত্যু চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্প শুরু: প্রথম ঘর হস্তান্তর
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোহরা সড়কের মিড আইল্যান্ডে ১০ লাখ গাছ রোপণ করা হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছ দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ উদ্যোগের অংশ হিসেবে নগরজুড়ে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার আগ্রাবাদ থেকে লালখানবাজার সড়কে চলমান বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় সবুজায়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মেয়রকে অবহিত করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে ঘোষণা দিয়েছেন, তা একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে চসিক বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় নগরীতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের সব মিড আইল্যান্ড ফুল ও সবুজে সাজানো হবে। পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানেও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।

মেয়র জানান, ইতোমধ্যে বিমানবন্দর সড়কে বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানো হয়েছে। দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কদ্বীপে ২৬ প্রজাতির প্রায় ৬ হাজার ৫০০টি চারা রোপণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ, শিউলিসহ বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির গাছ। এছাড়া টাইগারপাস থেকে লালখানবাজার পর্যন্ত পাতাবাহার ও অন্যান্য দৃষ্টিনন্দন গাছ লাগানো হচ্ছে।

তিনি আরও বলেন, রোপণ করা গাছের পরিচর্যায় নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে হতাহত-৩, গ্রেফতার-১০
নগরকান্দায় সালিশ দরবারে উপস্থিত থাকায় মারপিটের ঘটনায় মারপিট, বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত-১
সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় আলাদা ঘটনায় দুজনের মৃত্যু

You cannot copy content of this page