২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্প শুরু: প্রথম ঘর হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় অসহায় ও গৃহহীন পরিবারের কল্যাণে গৃহনির্মাণ প্রকল্প শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৬নং ওর্য়াডের বাসিন্দা ও স্থানীয় কাঠমিস্ত্রি নূর নবীকে আনুষ্ঠানিকভাবে একটি নতুন ঘর প্রদানের মাধ্যমে এই মানবিক প্রকল্পের শুভ সূচনা করা হয়।

প্রকল্পের প্রথম উপকারভোগী নূর নবীর নতুন ঘরটি নির্মাণে সংগঠনের পক্ষ থেকে ৩ বান ঢেউ টিন, ২ বান রঙিন টিন এবং ১২টি পিলার প্রদান করা হয়। এর পাশাপাশি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করতে তাঁর হাতে নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামছুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের সেবায় নিয়োজিত একটি সামাজিক শক্তি। আল্লাহর সন্তুষ্টি ও সাধারণ মানুষের কল্যাণে আমরা এই গৃহনির্মাণ প্রকল্প শুরু করেছি। আমাদের লক্ষ্য উপজেলার কোনো মানুষ যেন গৃহহীন না থাকে। বিত্তবানদেরও উচিত এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

নতুন ঘর এবং নগদ অর্থ হাতে পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী কাঠমিস্ত্রি নূর নবী। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “কাঠমিস্ত্রির কাজ করে যা আয় হতো, তা দিয়ে সংসার চালিয়ে মাথা গোঁজার মতো একটা ঘর তোলা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হতো না। টাকার অভাবে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছিল। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, ঘর ও নগদ টাকা দিয়েছে, তা আমি কোনোদিন ভুলব না। আমি ও আমার পরিবার তাঁদের জন্য মন থেকে দোয়া করি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪নং বদলকোট ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিব, বিশিষ্ট আলেম মাওলানা আজাদ এবং স্থানীয় যুব নেতা জি আর রাব্বানীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিহ্নিত অসহায় পরিবারগুলোর জন্য পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আরও ঘর অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page