১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে চাটখিলে ইমাম-খতিবদের প্রস্তুতি সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি।।নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ইমাম-খতিবদের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই) সকাল ৮টায় চাটখিল কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমদী। সভা পরিচালনা করেন চাটখিল দক্ষিণ বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।সভায় চাটখিল পৌরসভার বিভিন্ন জামে মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা ও ইসলামী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আফসার উদ্দিন, জামেয়া ওসমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি খলিল আহমদ, চাটখিল কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা ফয়সাল, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাদেক, বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নাজমুস সাকিব এবং হালিমাদিঘীরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ।বক্তারা তাদের বক্তব্যে হিজবুত তাওহীদের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন এবং সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা দাবি করেন, সংগঠনটি ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ইসলামের মৌলিক বিধানকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তাদের মতে, এসব কার্যক্রম ধর্মীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।এ প্রেক্ষিতে বক্তারা সরকারের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান।সভা থেকে আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page