২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া (শিবপুর)প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের অসহায়, নিঃসন্তান বিধবা মিলন রাণী দাসের ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের সংবাদ দৈনিক কালবেলায় প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। সংবাদটি প্রকাশের পরপরই প্রশাসনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো হয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন নিজ উদ্যোগে মিলন রাণী দাসের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুই বান্ডিল ঢেউটিন (টিন) এবং ইউএনওর ব্যক্তিগত অর্থায়ন থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসা মিলন রাণী দাস প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত সাড়া পাওয়ায় তিনি নতুন করে আশাবাদী হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের দেওয়া ঢেউটিন এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মিলন রাণী দাসের বসতঘরটি দ্রুত সংস্কার করা হবে। তারা বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তাৎক্ষণিক মানবিক উদ্যোগ অসহায় মানুষের প্রতি দায়িত্বশীলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন একইভাবে দাঁড়াবে—এমনটাই তাদের প্রত্যাশা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page