১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের উদ্যোগ যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন: প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল
আন্তর্জাতিক:
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
     
             

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক,কক্সবাজার।।  ‘রূখে দাঁড়াও অন্যায়-অবিচারে, আমরা আছি জনগণের দ্বারে’— এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব শুরু থেকেই প্রশংসনীয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে কক্সবাজার অঞ্চলের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র‌্যাব-১৫ সর্বদা কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রেখেছে।এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি সফল অভিযান পরিচালনা করেছে। ​গত ০২ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৪০ ঘটিকায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে একটি হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২ এর মোহাম্মদ ইলিয়াসের ছেলে মাস্টার শুক্কুর আলম(৩৮)।গ্রেফতারকৃত আসামি মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারি ছিল।আসামি মাস্টার শুক্কুর আলম দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল। র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে আসামির সঠিক অবস্থান সনাক্ত করে অত্যন্ত নিখুঁত ও আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ধৃত আসামি মাস্টার শুক্কুর আলমকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এই ধরনের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page