আরিফা আক্তার
আসছে দেখো বর্ষারাণী
বৃষ্টি পড়ছে টাপুর টুপুর,
বর্ষা এলে নদী নালা
জলে ভরে টুই টুম্বুর।
বর্ষাকালো নানান ফুলে
ভরে যায় বাগান,
সেই আনন্দে পাখিরা সব
গেয়ে যায় গান।
রাতভর ঝম ঝম
ঝরে শুধু বৃষ্টি,
বৃষ্টির সুর তখন
লাগে ভারী মিষ্টি।
বর্ষাকালে সূর্যি মামা
করে লুকোচুরি খেলা,
আকাশে তখন ভেসে যায়
সাদা মেঘের ভেলা।


মন্তব্য