১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় ৩ কিশোর আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর স্টাফ রিপোর্টার>>>

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্তে মোটরসাইকেলসহ ভারতীয় ৩ কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (১১ জুন) দুপুরে বিজিবি সোনাহাট ক‍্যাম্পের একটি টহল দল অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে। রবিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৩ জনকে বিএসএফের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়েছে।আটককৃত কিশোরদের নাম আমিনুর রহমান (১৬), ইসমাইল হোসেন (১৫) ও নুর ইসলাম (১৬) তারা সকলে ভারতের আসাম রাজ‍্যের ধুবরি জেলার তিস্তা পাড়া থানার যিথমারি গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় ওই ৩ কিশোর মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ বিজিবি সোনাহাট ক্যাম্পকে বিষয়টি অবহিত করে। আটকৃতরা পেশায় রাজ মিস্ত্রি। তারা ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছে বলে বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে।এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ভারতীয় কিশোররা ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page