১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মুলাদীতে বাস আছে স্টান্ড নাই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মা-ছেলেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার ২ চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ হাইকোর্টের আদেশে দায়িত্ব ফিরলেন সোনাকানিয়ার ইউপি চেয়ারম্যান জসিম অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাসপাতালে হাইকমিশন টিম, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত রাঙ্গুনিয়ায় গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার। ঝরে পড়াদের ভাগ্যবদল প্রশিক্ষণ শেষেই চাকরি সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস আবুল হাসনাতসহ ২ জন কারাগারে সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

হাইকোর্টের আদেশে দায়িত্ব ফিরলেন সোনাকানিয়ার ইউপি চেয়ারম্যান জসিম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ তাঁর নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন এই নির্দেশনা জারি করে।

গত ১১ জুন ২০২৬ তারিখে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে (স্মারক নং- ০৫.৪২.১৫৮২.০০১.২৭.০৫৩.২৬-৬০৮) এই তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন তাঁর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট একটি আবেদন দাখিল করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (নম্বর-৬২৭১/২০২৬) দায়ের করেন।

উক্ত রিটের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট গত ১৭ মে ২০২৬ তারিখে এক আদেশে চেয়ারম্যানের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনার আলোকে এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ৮ জুনের স্মারকের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন জসিম উদ্দিনকে দায়িত্ব হস্তান্তরের এই চূড়ান্ত আদেশ জারি করে।

দীর্ঘদিন পর নির্বাচিত চেয়ারম্যান পূর্ণ দায়িত্বে ফেরায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় এলাকার সচেতন নাগরিক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম মানিক বলেন: আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উচ্চ আদালতের এই রায় অত্যন্ত ইতিবাচক। তিনি (চেয়ারম্যান) কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, সেটি এখানে বড় বিষয় নয়; বরং মহামান্য উচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা সবাইকে মেনে নিতে হবে। ওনার দায়িত্ব পুনর্বহালের কারণে এলাকার সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে নাগরিক সেবা পাবেন। একই সাথে এতদিন ধরে ঝিমিয়ে থাকা এলাকার সামগ্রিক উন্নয়নমূলক কাজগুলো আবার গতিশীল ও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি।

আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে এই আদেশ বাস্তবায়নের বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন: আমরা আইনের শাসন এবং মহামান্য আদালতের নির্দেশনার প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়ের আদেশের আলোকেই সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে তাঁর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। আমরা আশা করি, নির্বাচিত চেয়ারম্যান আইনি ও প্রশাসনিক বিধি-বিধানের মধ্যে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে তাঁর দায়িত্ব পালন করবেন। ইউনিয়ন পরিষদের চলমান সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন কোনো বিঘ্ন ছাড়াই সুচারুভাবে সম্পন্ন হয় এবং সাধারণ জনগণ যেন কোনো ভোগান্তি ছাড়াই পূর্ণ নাগরিক সুবিধা পান, সে বিষয়ে প্রশাসনের সার্বিক নজরদারি বজায় থাকবে।

আদেশের অনুলিপি ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মহি উদ্দীন এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরণ করা হয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার অবসান ঘটলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page