১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।আগামী ১৩ জুন শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উক্ত সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় লালদিঘী ময়দানের এই বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলের থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধি দেশের সাধারণ মানুষকে চরম অতিষ্ঠ করে তুলেছে। নিত্যপণ্যের লাগামহীন দাম জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। সরকার কেবল গেজেট প্রকাশ করেই দায়িত্ব শেষ করছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণে তাদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে না আনলে দেশের জনগণ সরকার পতনের একদফা আন্দোলন ডাকতে বাধ্য হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। সরকার নিজেদের কর্মী ও দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের জানমালের স্বার্থে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সরকারকে কঠোর ও কার্যকরী উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। উল্টো এই সনদকে অকার্যকর করার এক ধরনের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে।তিনি সমাবেশ সফল করতে ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানোর জন্য দলীয় কর্মীদের প্রতি নির্দেশনা দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন: অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ জেলা নায়েবে আমীর, মুহাম্মদ জাকারিয়া ও অ্যাডভোকেট আবু নাছের,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,মাওলানা নুরুল হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি,অধ্যাপক মাহমুদুল হাছান,মাওলানা কামাল উদ্দীন জেলা কর্মপরিষদ সদস্য,নুরুল হক,অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী,মাওলানা আরেফে জামী,আ ক ম ফরিদুল আলম সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ১৩ জুনের বিভাগীয় সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়নে বাধ্য করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page