২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্যানেল স্পিকার (সভাপতিমণ্ডলীর সদস্য) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য স্পিকার কর্তৃক মনোনীত প্যানেল স্পিকারদের তালিকায় পঞ্চম সদস্য হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের নামের ক্রমানুসারে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

পার্লামেন্টারিয়ান হিসেবে শাহজাহান চৌধুরী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়াসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাঁকে অবিরাম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি সংসদ নেতা এবং স্পিকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: বাজেট অধিবেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে প্যানেল স্পিকার হিসেবে আমাকে মনোনীত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সংসদীয় গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখা এবং সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশনের কার্যক্রম নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন,এই সম্মান শুধু আমার ব্যক্তিগত নয়, এটি সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের জনগণের সম্মান। আমি অতীতের সংসদীয় অভিজ্ঞতার আলোকে আমার ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমার নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ আসন থেকে একাধিকবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এই রাজনীতিকের সংসদীয় কার্যপ্রণালী এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগেও তিনি সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর হাত ধরে স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার

You cannot copy content of this page