১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় মোবাইল জুয়ার বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ২ জনকে আটক করা হয় এবং তাদেরকে অর্থদণ্ড ও মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।বুধবার ৩ জুন রাত ১০ টার দিকে উপজেলার বড়দুয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।আটককৃতরা হলেন-বাজালিয়া এলাকার হাছান আলীর পুত্র আবদুল আজিজ এবং আবুল হাশেমের পুত্র জয়নাল আবেদিন।আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়দুয়ারা এলাকায় মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার আসরে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়া আইন ও সংশ্লিষ্ট বিধি মোতাবেক ২ জনকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।অভিযান শেষে বড়দুয়ারা এলাকার স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান। এ সময় তিনি মোবাইল জুয়া ও এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো অপরাধের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন,মোবাইল জুয়া এবং কিশোর গ্যাং বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই ব্যাধি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু আইন প্রয়োগ করে এটি পুরোপুরি নির্মূল সম্ভব নয় এর জন্য পরিবার ও সমাজের প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।এলাকার সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page