২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার’ চাটখিলে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান এক যুগ পর চট্টগ্রাম চেম্বার নির্বাচন সম্পন্ন, ভোটগ্রহণ শেষে চলছে গণনা চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক নগর সংলাপে ডিএসসিসি প্রশাসক জলাবদ্ধতা ও মশা নির্মূলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে খাদ্যে বিষক্রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে: খাদ্য প্রতিমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা টিয়ায় বাসের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু কর্ণফুলীতে কাভার্ড ভ্যানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

এক যুগ পর চট্টগ্রাম চেম্বার নির্বাচন সম্পন্ন, ভোটগ্রহণ শেষে চলছে গণনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-এর নিচতলায় ভোটগ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম।সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও সকাল ৮টা থেকেই ভোটারদের উপস্থিতি দেখা যায় কেন্দ্রে। দিনভর ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ১৭টি বুথে সাধারণ ও সহযোগী শ্রেণির সদস্যরা ভোট দেন। সাধারণ শ্রেণির ভোটাররা ১২টি এবং সহযোগী শ্রেণির ভোটাররা ৬টি করে ভোট দেওয়ার সুযোগ পান।চেম্বার সূত্র জানায়, ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন ক্যাটাগরি থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত করা হবে।চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে ৩৭ জন এবং সহযোগী শ্রেণিতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন থেকে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ এবং অন্যটি আমিরুল হকের নেতৃত্বাধীন ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। তবে ভোটের আগের দিন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তাদের প্রার্থীদের নাম ব্যালটে বহাল থাকে।নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল। রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page