হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি বদরুল ইসলাম >>> প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। শিক্ষা উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং প্রাথমিক শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।তার এ অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নবীগঞ্জ উপজেলায় জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে তিনি সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন।মো. রুহুল আমিন ২০২৫ সালের শুরুতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দেন। তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।এদিকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ইউএনও মো. রুহুল আমিন। এছাড়াও তিনি এ কৃতিত্বের জন্য নবীগঞ্জ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরোও বলেন নবীগঞ্জের সর্ব মহলের সহযোগিতার কারণেই এ পর্যায়ে পৌঁছতে পেরেছি এবং দ্বায়ীত্ব পালনকালে আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন।


মন্তব্য