১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে যৌন নির্যাতন শিক্ষকের বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে গত বুধবার (২০ মে) সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড করা হয়।মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ মে সকালে শিশুটির মা শাহিন সোলতানা তার মেয়েকে দক্ষিণ কেওঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেন। পরবর্তীতে স্কুল ছুটির পর মেয়েকে বাসায় নিয়ে আসার সময় শিশুটি শারীরিকভাবে অসুস্থ বোধ করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের কাছে ওই শিশু বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেয়।ঘটনার পর পরই শিশুটিকে প্রথমে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হয়।আইনি সহায়তার জন্য ভুক্তভোগী পরিবার সরাসরি আদালতের দ্বারস্থ হলে চট্টগ্রামের বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২০ মে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৫) এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয় (মামলা নং-১২)।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আদালতের নির্দেশনা পাওয়ার পর মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) মোঃ রোমান হোসেনকে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।এদিকে শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের এমন অভিযোগ ওঠার পর স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল ও অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page