১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।তিনি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা চালুর মাধ্যমে ভূমিসেবাকে জনগণের নাগালে নিয়ে এসেছে।বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন ভূমিসেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।মেলায় সাধারণ নাগরিকদের জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান ও দাখিলা গ্রহণ, নতুন রেজিস্ট্রেশন, ই-নামজারি আবেদন ও দ্রুত নিষ্পত্তি, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ ও সরবরাহ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর এবং ভূমি-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান।ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, ভূমিসেবাকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ জনগণকে মেলা সম্পর্কে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি ভূমি-সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণের জন্য সর্বসাধারণকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।প্রেস ব্রিফিংয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজস্ব বিভাগের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page