মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী মোস্তফা মিয়ার (৪৫) লাশ দাফন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেড়ীখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত প্রবাসীর মরদেহ গত শুক্রবার রাত দেড়টার দিকে নিজ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহত মোস্তফা ওই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোস্তফা সৌদি আরবের একটি বেসরকারি কোম্পানিতে গাড়ি চালক পদে কর্মরত ছিলেন। তিনি গত ১ মে কর্মরত অবস্থায় পেছন দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। নিহত প্রবাসী প্রায় ২৮ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন।নিতহের সহধর্মিণী নাজমা আক্তার বলেন, দীর্ঘ প্রায় তিন দশক আমার স্বামী প্রবাস জীবন কাটিয়েছে। হঠাৎ তাঁর মৃত্যুতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিদেশে উপার্জিত আয়েই চলতো সংসার।নিহতের চাচা আবদুল লতিফ মাস্টার বলেন, মোস্তফা খুব ভালো মনের মানুষ ছিল। তার এ সড়ক দুর্ঘটনায় আমরা পরিবারের সবাই শোকাহত।


মন্তব্য