২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।চব্বিশের জুলাই আন্দোলনের পর সরকার পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে থাকাকালীন তিনি কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধা পেলেও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।২০২৫ সালের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিমেনশিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।পরবর্তীতে ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট জামিনে মুক্তি পান তিনি। ঢাকা ও চট্টগ্রামে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি আসামি ছিলেন। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হন সাবেক এই মন্ত্রী।১৯৪৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের মধ্যেও তিনি ছিলেন একজন।রাজনীতির দীর্ঘ জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।তার ছেলে মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page