১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি থানায় ও হাসপাতালে হামলা আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান উখিয়া থেকে সুরের ভুবনে নজর কাড়ছেন গায়িকা মৌ মনি পটুয়াখালীতে পুলিশের ঝটিকা অভিযান: ৩২ পুরিয়া হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ চাটখিলে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ শিবপুর উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি গঠন শিবপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতকানিয়া আদালত শতবর্ষী জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ বিচারকাজ সন্তানদের দিকে তাকিয়ে নিজেদের সংশোধন করুন ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সাতকানিয়ায় ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি থানায় ও হাসপাতালে হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখল এবং এলাকা ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং লিডার আলী আকবর মিনহাজের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে)উপজেলার সী ওয়ার্ল্ড রিসোর্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী রিজিয়া বেগমের অভিযোগ অনুযায়ী, সাতকানিয়া থানাধীন রামপুর মৌজার বি.এস ১১৭২ ও ১১৭৩ নং খতিয়ানের ৪৯৩০ ও ৪৯৩১ দাগের ০২ গণ্ডা আধা কড়া জায়গা তার স্বামীর পৈত্রিক ও দলিলমূলীয় সম্পত্তি। বর্তমানে ওই জায়গাটি জনৈক ইকবাল গংয়ের দখলে রয়েছে। অন্যদিকে, রিজিয়া বেগম বর্তমানে ইকবাল গংয়ের মালিকানাধীন বি.এস ১১৭৪ নং খতিয়ানের মাত্র ০১ গণ্ডা জায়গায় বসবাস করছেন, যা তাদের প্রাপ্য দলিলমূলীয় সম্পত্তির চেয়ে এক গণ্ডা কম।

রিজিয়া বেগম লিখিত বক্তব্যে বলেন, তার দেবরের ছেলে ও স্থানীয় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত আলী আকবর মিনহাজ দীর্ঘদিন ধরে তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। মিনহাজ প্রতিনিয়ত তার দলবল নিয়ে বাড়ির সামনে মহড়া (শো-ডাউন) দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

গত ২৮ জুন ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মিনহাজের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল রিজিয়া বেগমের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে তাকে ও তার সন্তানদের মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী জানান, মিনহাজ গত ০৩ মে ২০২৬ইং তারিখে সাতকানিয়া থানায় রিজিয়া বেগমের সন্তানদের নামে একটি মিথ্যা জিডি করেন। উক্ত বিষয়ে এস আই বেলাল হোসেনের তত্ত্বাবধানে থানায় বৈঠক চলাকালীন মিনহাজ প্রকাশ্যে স্কুল প্রহরী নুরুল হুদা সুজনকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।

আহত সুজনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মিনহাজ আবারও ১৪-১৫ জন সহযোগী নিয়ে হাসপাতালে হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে চিকিৎসা শেষে ফেরার পথে সাতকানিয়া কালী মন্দির এলাকায় সুজনের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে তাকে মারধর করে শহীদ মিনারের সামনে ফেলে রাখা হয়।

বর্তমানে রিজিয়া বেগম এবং তার সন্তানেরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি বলেন:মিনহাজ ও তার গ্যাংয়ের ভয়ে আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারছি না। তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই কিশোর গ্যাং লিডারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে সাতকানিয়া থানা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page