মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩২ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ জাফর শিকদার (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি চৌকস দল কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মোঃ জাফর শিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩২ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১১,৭৮০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত জাফর শিকদার সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে। পুলিশি রেকর্ডে দেখা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগে থেকেই আদালতে জিআর ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) ঝুলছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল পুলিশের জালে ধরা পড়ে এই মাদক সম্রাট।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই ‘অ্যাকশন’ নিয়মিত চলবে।


মন্তব্য