১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা আক্তার শ্বশুর মিন্নত আলী, শাশুড়ী রি‌জিয়া বেগম ও ননদ বেলী আক্তার‌কে বিবাদী ক‌রে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে রাত ৯ টার দি‌কে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে রেহেনা আক্তার বলেন, বুধবার রাত ১টার দিকে তাদের বসতঘরে আগুন লাগে। আগুনে দগ্ধ হওয়ার পর আনিসুর রহমানকে ঘর থেকে বের করা হলেও তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি। বরং চিকিৎসার ব্যবস্থা না করে ঘরেই ফেলে রাখা হয়। পরিবারের সদস্যদের ইচ্ছাকৃত অবহেলা ও তাচ্ছিল্যের কারণেই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুপু‌রে প্রতি‌বেশী‌দের ফোন পে‌য়ে রে‌হেনা বাবার বা‌ড়ি থে‌কে ছু‌টে আ‌সেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তাকে প্রায়ই ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখা হতো। বুধবার গভীর রাতে তার শোবার ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দি থাকায় আনিসুর ঘর থেকে বের হতে পারেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে আনিসুরের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর দগ্ধ অবস্থায় আনিসুরকে উদ্ধার করা হয়। তবে তাকে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। নিহতের বাবা মিন্নত আলীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page