২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত পারস্পরিক আস্থা ও সম্মানজনক পরিবেশ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: হুমায়ুন কবির বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক সংঘাতের হুমকি হুথিদের সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শরিফুল, দ্বিতীয় টেস্টের আগে ফিরলেন দলে ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা বাংলাদেশের কাছে হার: অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন কিংবদন্তি ব্রায়ান লারা হবিগঞ্জের ডিসির সাথে শাহ মনসুর আলীর নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ! নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি, উদ্ধারসহ দুই চোর আটক সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক
আন্তর্জাতিক:
নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
     
             

উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> কক্সবাজারের উখিয়ায় বড় ধরণের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কতিপয় মাদক ব্যবসায়ী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩ মে (রবিবার) আনুমানিক বিকেল ৩টা ২০ মিনিটের দিকে জনৈক মো. কায়সারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের চৌকস দল।অভিযানস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি এবং একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ২৫০টি নীল রঙের এয়ার টাইট পলি প্যাক খুঁজে পায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।তিনি আরও জানান, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে র‌্যাবের এই আপোষহীন ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page